পৌনে দুই লাখ পিস ইয়াবাসহ আটক ১

সাভার এলাকায় বিশেষ অভিযানে ১ লাখ ৭৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে একজনকে আটক করেছে র‌্যাব।
 
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডেপুটি ডিরেক্টর মেজর রুম্মন মাহমুদ।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল সাভার এলাকায় অভিযানে যায়। এ সময় একটি ট্রাক জব্দসহ ১ লাখ ৭৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটক হয়। আটককৃত ব্যক্তির নাম জানা যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।