উদ্বোধনী জুটি সাজঘরে

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নিয়ে দ. আফ্রিকার দুই উইকেটের পত ঘটেছে।
প্রথম ওভারেই ডি ভিলিয়ার্স ২ রানে সাজঘরে ফিরে যান। এর পরে তার পথ অনুসরন করেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক। তিনি করেন ১২।
 
আরাফাত সানির বলে মাশরাফির হাতে ভিলিয়ার্স অপরদিকে নাসিরের বলে লিটন কুামার দাসের কাছে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন ডি কক। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৭ রান।
 
রবিবার দুপুর ১টায় এ খেলা শুরু হয় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। 
 
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। খেলছেন না রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেন। খেলছেন সোহগ গাজী।