'শিক্ষার্থীরা কোন পন্য নয়, উচ্চশিক্ষার মূল্য সংযোজন কর(মুসক) বন্ধ কর' শীর্ষক মানববন্ধনে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ ও ১০ শতাংশ ভ্যাট বাতিলের দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীসহ সাভার গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা কোন সাবান, শ্যাম্পু, সিগারেট বা আলু পটল নয় যে তাতে ভ্যাট প্রদান করতে হবে। তাই জাতীয় বাজেটে শিক্ষার উপর ১০ শতাংশ কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এ সময় তারা আরো বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা খাতে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না যাতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে।
মানববন্ধনে শিক্ষার্থীরা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানান।