আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
জেলার আড়াইহাজারে পানিতে ডুবে এনায়েত (২) নামের এক  শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামে এই ঘটনা ঘটে। এনায়েত একই গ্রামের রহমত উল্লাহর ছেলে।
 
জানা গেছে, বাড়ির পাশে খেলা করতে গিয়ে শিশুটি সকাল থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।