নাফনদী থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

 
 
কক্সবাজার-টেকনাফে নাফনদী হতে ২০ হাজার ইয়াবসহ তিনজনকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) । রবিববার দুপুরে নাজির পাড়া সংলগ্ন নাফনদীর তিন নং সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
 
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ বলেন, দুপুরে  নাফনদী হয়ে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে ভিত্তিতে নায়েক সুবেদার মো. রফিকের নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফনদীতে ধাওয়া করে জালভর্তি নৌকাসহ তিন জনকে আটক করা হয়। পরে নৌকা তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন- সদর ইউনিয়ন উত্তর নাজির পাড়ার মকবুল আহম্মদের ছেলে শফিক আলম (২৪), একই এলাকার  কালা মিয়ার ছেলে করিম উল্লাহ (৩২) ও বড় হাবির পাড়া গ্রামের নুর আহম্মদের ছেলে সৈয়দ নুর(২৮)। 
 
এ সময় পাচারে ব্যবহারিত  জাল ও নৌকা জব্দ করা হয়েছে।উদ্ধার ইয়াবার মুল্যে ৬০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
 
তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিদের থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা  করা হয়েছে এবং জব্দ জাল ও নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হবে।