নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে রবিবার দুপুরে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি ছাড়াও খাদ্যে কেমিক্যাল মেশানোর অভিযোগে রাজ বেকারী নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের ইনচার্জ জামাল আল নাসের জানান—দীর্ঘদিন ধরে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে আসছিলরাজ বেকারী। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আহম্মেদপুর বাজারের রাজ বেকারীতে অভিযান চালানো হয়। এ সময় অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ছাড়াও খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর কারণে বেকারীর মালিক লুত্ফর রহমানের ছেলে আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করেন।’