কুষ্টিয়ার দৌলতপুরে হোগলবাড়িয়া ইউপির সোনাইকুন্ডি গ্রামে মোহন মোল্লা (৩০) নামের ঋণগ্রস্ত এক যুবক আত্মহত্যা করেছেন।
জানা গেছে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ঋণের টাকা পরিশোধের বিষয় নিয়ে স্ত্রীর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে একই ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মোহন মোল্লা আত্মহত্যা করেন।
এরাকাবাসী জানিয়েছে—বিএ পাস করার পর বেকার মোহন স্ত্রী-সন্তান নিয়ে চরম হতাশার মধ্যে জীবন যাপন করছিলেন। এর মধ্যে এলাকার বিভিন্ন এনজিওর কাছ থেকে স্ত্রীর নামে ঋণ গ্রহণ করেন। এই ঋণের টাকা জোগার করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।