গ্রিসের ঋণ সংকট নিরশনে আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশটির বেশিরভাগ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। খবর বিবিসি’র।
রবিবারের গণভোটে ষাট শতাংশেরও বেশি ভোটার ‘না’ ভোট দিয়েছেন। ইউরোজোন নেতৃবৃন্দ মঙ্গলবার গণভোটের ফলাফল নিয়ে বৈঠকে বসবেন।
এদিকে, গ্রিসের মানুষজনের মধ্যে এখন একটাই আতঙ্ক যে গ্রিস ইউরোজোনে থাকবে কিনা, আগামীতে কী হবে দেশের পরিস্থিতি?
গ্রিসের এই সংকট মানুষের দৈনন্দিন জীবনে খুব বাজে প্রভাব ফেলেছে বলে এথেন্সবাসী মনে করছে।
গ্রিসে দুই দশক ধরে বসবাসকারী বাংলাদেশিরা জানিয়েছেন, সেখানকার বাংলাদেশিরা কোন ভোট দেয়নি, তাদের সেই সুযোগ হয়নি।
তবে বাংলাদেশীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিল বলে জানান হোসেন ফারুক নামে এক বাংলাদেশি। তাদের মতে ‘হ্যাঁ’ ভোট দিলে গ্রিস ইউরোজোনে থাকার সম্ভাবনা বেশি ছিল।