শিকাগোতে গুলিতে শিশুসহ নিহত ৭

 

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় শহর শিকাগোতে দফায় দফায় গুলির ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। দেশটির স্বাধীনতা দিবসে এই ঘটনা ঘটে রবিবার পুলিশ জানিয়েছে।

 

সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,  নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু রয়েছে। সে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিল। তার বুকে কয়েকবার গুলি করা হয়েছে।

 

শিকাগো ট্রিবিউন বলেছে, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৫ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

 

পুলিশ কর্মকর্তা ভিজে ঝালা বলেছেন, স্থানীয় সময় শুক্রবার থেকে রবিবার বিকাল তিনটার মধ্যে ৩৩টি গুলির ঘটনা ঘটে। সূত্র: এএফপি।