জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
দেশের চলমান পরিস্থিতি ও ঈদ পরবর্তী দলীয় কর্মসূচি নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।