নাইজেরিয়ায় দুইটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে জোস শহরে এই হামলার ঘটনা ঘটে।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি রেস্টুরেন্ট ও মসজিদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এখন পর্যন্ত কেউ দ্য় স্বীকার করেনি। তবে এর আগে জঙ্গি সংগঠন বোকো হারাম জোস শহরে হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি।