পুলিশি হেফাজত থেকে পালালো দুই আসামি

 
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কারা ওয়ার্ডের পুলিশি হেফাজত থেকে দুই জন আসামি। সোমবার দুপুরে কোতয়ালী থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান এই তথ্য জানান।
 
তারা হলেন, কুমিল্লা সদর উপজেলার আড়াইওড়া এলাকার তাজুল ইসলামের পুত্র তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আবু তাহেরের পুত্র ইয়াসিন (২০)।
 
কুমেক হাসপাতাল সূত্র জানায়, পাঁচদিন আগে আহতাবস্থায় তারেককে এবং রবিবার বিকালে আসামি ইয়াসিনকে কুমেকের কারাওয়ার্ডে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়। রবিবার রাতে ইফতারের পরে কোন এক সময় পুলিশি হেফাজত থেকে তারেক ও ইয়াসিন পালিয়ে যায়। সামসুজ্জামান জানান, দায়িত্বে অবহেলার কারণে দুই আসামি পালিয়েছে। আসামিদের বিরুদ্ধে থানায় নতুন করে মামলা দায়ের হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।