চাঁদপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

 
চাঁদপুরে রবিবার বজ্রপাতে বিল্লাল ঢালী (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বিল্লাল গোবিন্দিয়া গ্রামের মৃত সিরাজ ঢালীর ছেলে।
 
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, বিল্লাল দুপুরে নদীর পাড়ে গাছের নিচে বসে জাল মেরামত করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।