অস্ট্রেলিয়ার একজন জ্যেষ্ঠ আদিবাসী নেতা দেশটির সংবিধানের বর্ণবাদী অনুচ্ছেদগুলো পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। প্যাট ডডসন নামে ওই আদিবাসী নেতা সোমবার বলেছেন, এই পরিবর্তনগুলো যদি করা না হয়, তাহলে আদিবাসী জনগণের জন্য সাংবিধানিক স্বীকৃতি প্রচলন করার কোনো মূল্য থাকে না। খবর বিবিসির।
সপ্তাহব্যাপী জাতীয় আদিবাসী উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ায় এই বিষয়টি নিয়ে সাংবিধানিক আলোচনা হচ্ছে। সংবিধানের সম্ভাব্য পরিবর্তন নিয়ে রাজনীতিকরা সিডনিতে ৪০ জন আদিবাসী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।
সিডনি শান্তি পুরস্কারপ্রাপ্ত পশ্চিম অস্ট্রেলিয়ার অত্যন্ত শ্রদ্ধাভাজন আদিবাসী নেতা ডডসন বলেন, সংবিধানে যদি বৈষম্যহীন ধারাগুলো যুক্ত করা না হয়, তাহলে অস্ট্রেলীয় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি কাজের হবে না।
উল্লেখ্য, দেশটির সংবিধানে অস্ট্রেলীয় আদিবাসীদের কথা উল্লেখ করা হয়নি।