কুষ্টিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ‘জেগে আছি’র ঈদ অনুদান প্রদান

সোমবার রাতে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত রনাঙ্গনের মুক্তিযোদ্ধা জামাত আলীকে ‘জেগে আছি’সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জেগে আছি'র স্থানীয় সদস্যের কাছ থেকে জানা যায়, জেগে আছি প্রতিবছর দু্ই ঈদে দেশজুড়ে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের অনুদান দিয়ে থাকে। অন্য বছরের ন্যায় এ বছরের কার্যক্রমের অংশ হিসেবে তারা মিরপুরে সন্ধান পাওয়া একজন সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাকে এ সহায়তার আওতায় নিয়ে আসেন। এবারের ঈদেও তাদের এ কার্যক্রমটি দেশজুড়ে চলছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম, মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, দৈনিক ইত্তেফাক’র উপজেলা সংবাদদাতা হুমায়ূন কবির হিমু, মিরপুর পৌরসভার প্রধান করণিক আছাদুল হক, সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ ও মিরপুর মাইক্রোবাস সমিতির সেক্রেটারী মসরফ আলী।