প্রবাদ আছে চোরে চোরে মাসতুতো ভাই। কিন্তু বিচারক ও চোরের মধ্যেও যে বন্ধুত্ব হয় এবার সেটি জানা গেলো। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সিঁধেল চোর আর্থার বুথ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন বিচারকের দায়িত্বে ছিলেন তারই স্কুলের বন্ধু মিন্ডি গ্ল্যাজার। সিঁধেল চুরির জন্য পুলিশ গাড়ি তাড়া করে আটক করে আর্থারকে। শুনানির জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের আসনে বন্ধু মিন্ডিকে চিনতে পেরে কান্নায় ভেঙ্গে পড়েন আর্থার। আবেগ আপ্লুত হয়ে পড়েন বন্ধু মিন্ডিও।
বন্ধুকে উদ্দেশ করে মিন্ডি বলেন, তোমাকে এখানে দেখতে হবে তা কখনো ভাবিনি। আমি খুবই কষ্ট পাচ্ছি। তোমার অবস্থা দেখে আমি অবাক হচ্ছি। তবে ৪৩ হাজার ডলারের বিনিময়ে বন্ধু আর্থারের জামিন মঞ্জুর করেন বিচারক মিন্ডি। -বিবিসি