রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- উপজেলার চব্বিশনগর বাইপুর গ্রামের একরামুল হকের ছেলে শাহালাল মিয়া (২৬) ও আবদুর রাজ্জাকের স্ত্রী আদরী বেগম (৪০)।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর বাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ সরকার বলেন,
শাহালাল মিয়া ও আদরী বেগমের বাড়ি পাশাপাশি। সোমবার রাতে হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।