বোমারু বিমানের কারিগরি ত্রুটিতে আটজনের প্রাণহানি

 
ইরাকের যুদ্ধবিমানের ‘কারিগরি ত্রুটির’ কারণে একটি বোমা পড়ে অন্তত আটজন মারা গেছেন। সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
ইরাকি বিমান বাহিনী বলেছে, রাশিয়ার নির্মিত ‘সুখই’ বিমানটি আইএসের বিরুদ্ধে বোমা হামলা চালিয়ে ঘাঁটিতে ফিরছিল। এসময় কারিগরি ত্রুটির কারণে একটি বোমা বেরিয়ে যায়। এতে কয়েকটি ঘর-বাড়ি ধ্বংস হয় ও আটজনের প্রাণহানি ঘটে। নিহতের মধ্যে তিনটি শিশু রয়েছে। সূত্র: বিবিসি।