সিরিয়ায় আত্মঘাতী হামলায় ২৫ সৈন্য নিহত

 
সিরিয়ায় আলেপ্পো শহরে আল নুসরা ফ্রন্টের আত্মঘাতী বোমা হামলায় ২৫ সৈন্য নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এই হামলা চালানো হয়।
 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় বিদ্রোহী ও সরকারি গ্রুপের অনেক সদস্য আহত হয়েছে। বেশ কিছুদিন ধরে শাসক বাহিনী ও বিরোধী জোটের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটলো।
 
সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহীরা সরকারি নিয়ন্ত্রিত এলাকার দখলের চেষ্টার জন্য সম্প্রতি যেখানে কয়েকবার হামলা চালিয়েছে ছিল সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 
সিরিয়ার শিল্প শহর হিসেবে পরিচিত আলেপ্পো নগরীতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বছরের পর বছর সংঘর্ষ চলে আসছে। সূত্র: আল-জাজিরা।