অবশেষে প্রিয় তারকার কাছ থেকে বার্তা পেল ভক্তরা। কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর প্রথমবারের মতো মুখ খুললেন আর্জেন্টাইন অধিনায়ক। দীর্ঘ সময় ধরে তার দলকে সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে এক ফেসুবক স্ট্যাটাসে লিখেছেন, ‘ফাইনালে হেরে যাওয়া দুঃখের চেয়ে কষ্টের আর কি আছে।’
ভক্তদের উদ্দেশে বলেছেন, ‘যারা দীর্ঘ সময় ধরে আমাদের সমর্থন করে আসছেন এবং কঠিন সময়েও আমাদের ছেড়ে যাচ্ছেন না, তাদের সবাইকে ধন্যবাদ।’