একনেকে ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৫৫৩ কোটি ৪২ লাখ টাকা।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।