‘মান্নাকে জেলে রাখা জাতির সঙ্গে প্রতারণা’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মাহমুদুর রহমান মান্নাকে জেলে রাখা মানে জাতির সঙ্গে প্রতারণা। সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে মান্নার মতো রাজনীতিবিদকে জেলে রাখা জাতির সঙ্গে প্রতারণা। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত ‘তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি’ শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতাসীনরা যখন বধির হয়ে যায়, তখন দেশে অন্যায়-অত্যাচার বেড়ে যায়। ফলে দেশে কোনো ন্যায়বিচার থাকে না। 
 
মানববন্ধনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, আয়োজক সংগঠনের উত্তরের সভাপতি শহীদুল্লাহ কায়সার, দক্ষিণের সভাপতি আবু বক্কার সিদ্দিকী বক্তব্য রাখেন।