নওগাঁয় কলেজ ছাত্রীর আত্মহত্যা

 
নওগাঁর নিয়ামতপুরে শারমিন আকতার (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
 
শারমিন আকতার উপজেলার ভাবিচা ইউনিয়নের রাওতাড়া গ্রামের আলহাজ্ব শামসুদ্দিনের মেয়ে ও নিয়ামতপুর ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী।
 
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহরী খাওয়ার জন্য শারমিনকে ডাকলে সে অসুস্থ বলে সেহরী খাবে না বলে জানায়। সবাই সেহরী খেয়ে ঘুমিয়ে পড়লে নিজ ঘরে আঁঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির সদস্যরা অনেক ডাকাডাকির পরে না উঠলে দরজা ভেঙ্গে শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পায়।
 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।