টিকেট কেটে খেলা দেখতে গিয়ে কিংবা গান শুনতে যাওয়ার পর কারো ভালো লাগা না লাগাটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই বলে ভালো না লাগলে কেউ পয়সা ফেরতের দাবি করতে পারে এমন কথা আগে শোনা যায়নি। তবে এবার এমনই এক অজুহাতে অভিযোগ করে পয়সা ফেরত পাচ্ছেন ফিনল্যান্ডের এক ব্যক্তি। দুই বছর আগে ফিনল্যান্ডে রক অ্যান্ড রোল শিল্পী চাক বেরির একটি লাইভ গানের অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন তোলেন ঐ ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে এবার দেশটির ভোক্ত বোর্ড রায় দিয়েছে পয়সা ফেরত দেয়ার পক্ষে। এই রায়ের ফলে কোনো গানের অনুষ্ঠান মান সম্পন্ন হয়নি বলে কোনো দর্শক অভিযোগ তুললে, সে টিকেটের পয়সা ফেরত দিতে হবে আয়োজকদের।-বিবিসি