এসআই পদে চাকরির পাওয়ার সুযোগ এখনই

প্রার্থীর যোগ্যতা

 
প্রার্থীকে অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে। সাধারণ ও অন্যান্য কোটায় প্রার্থীর বয়স মাধ্যমিক বা সমমানের সনদ অনুযায়ী ১ জানুয়ারি ২০১৫ সালে হতে হবে ১৯ বছর থেকে ২৭ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানের ক্ষেত্রে বয়স ২৭ বছরই হতে হবে।
 
 
 
শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা
 
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি। পুরুষ-নারী সবার ক্ষেত্রে উচ্চতা ও বয়সের সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপক হতে হবে।
 
 
 
কবে কোন পরীক্ষা
 
প্রাথমিক শারীরিক পরীক্ষা হবে ২৭ জুলাই সকাল ৯টায়। ঢাকা রেঞ্জ বা বিভাগের পরীক্ষা হবে উত্তরায় এপিবিএন পুলিশ লাইন্স, চট্টগ্রাম বিভাগে সিএমপি পুলিশ লাইন্স, রাজশাহীতে রাজশাহী জেলা পুলিশ লাইন্স, রংপুরে রংপুর জেলা পুলিশ লাইন্স, খুলনায় আরআরএফ পুলিশ লাইন্স, বরিশালে জেলা পুলিশ লাইন্স ও সিলেট বিভাগের সিলেট জেলা পুলিশ লাইন্সে। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের ২৯ জুলাইয়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে নিজ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে তিন ধাপে। মনস্তত্ত্বের পরীক্ষা হবে ৭ আগস্ট বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। ৮ আগস্ট ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন এবং ৯ আগস্ট সাধারণ জ্ঞান ও পাটি গণিত পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত।
 
 
 
নিয়োগ প্রক্রিয়া
 
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তত্ত্ব ও লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এই দুটি পরীক্ষায় যারা নির্বাচিত হবেন, তারা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় পাস করলেও সব শেষে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশবাহিনীতে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক বছর সফল প্রশিক্ষণ শেষে পুলিশবাহিনীতে যোগ দিতে পারবেন তারা। প্রশিক্ষণকালে থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ দেওয়া হবে। এ ছাড়া প্রতি মাসে ৭০০ টাকা হারে প্রত্যেককে মাসিক ভাতা দেয়া হবে। কাজে যোগ দেয়ার পর একজন এসআই নবম জাতীয় বেতন স্কেলের ১০ গ্রেড অনুযায়ী বেতন পাবেন ১৬ হাজার ৫৪০ টাকা।
 
 
 
লিখিত পরীক্ষার বিষয়
 
২২৫ নম্বরের তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৭ আগস্ট বেলা ৩টায় আধাঘণ্টার মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট বেলা ২টা থেকে ৩ ঘণ্টার ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনের পরীক্ষা নেওয়া হবে। ৯ আগস্ট সাধারণ জ্ঞান ও পাটিগণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সময় মতো মৌখিক পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় পাস করার পর স্বাস্থ্য পরীক্ষার সময় একইভাবে প্রার্থীদের জানানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
 
 
 
মনস্তত্ত্ব পরীক্ষা
 

সাদৃশ্য, বৈসাদৃশ্য শব্দ বা সংখ্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধান, সম্পর্ক নির্ণয়, গাণিতিক যুক্তি অভীক্ষা, ভারবাল রিজনিং, সাধারণ জ্ঞান (পূর্ণ রূপ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত টিকা) থেকে প্রশ্ন হয়ে থাকে। এ সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে বারবার চর্চা করতে হবে।