টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

 
টাঙ্গাইলের বাসাইলে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
 
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টের ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন।