ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ কহিনুর মিয়া(১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে মালিগ্রাম-কাউলিবেড়া ফিডার সড়কের পল্লীবেড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
কহিনুর কাউলিবেড়া গ্রামের মোঃ চান মিয়ার ছেলে ও পল্লীবেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
 
কাউলিবেড়া ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া জানান, রাতে তারাবীহ নামায শেষে বন্ধুদের সাথে নিয়ে ভ্যানে করে বাসায় ফেরার পথে ভ্যানটি একটি টাওয়ারের সাথে ধাক্কা খায়। এসময় ভ্যানে ধাকা সবাই আহত হয়। কহিনুর মাথায় গুরুতর আঘাত পেলে তাকে ভাঙ্গা হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।