মির্জা ফখরুলের জামিন বিষয়ে আদেশ হয়নি

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতের কাছে না যাওয়ায় আপিল বিভাগে তার  জামিনের বিষয়ে কোনো আদেশ হয়নি। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই আদেশের দিন ধার্য ছিল।
 
আদালত বলেছে, মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর তার জামিন বিষয়ে আদে দেয়া হবে।
 
এর আগে নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না, এ বিষয়ে ৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল। ঐদিন আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয় এবং ৮ জুলাই জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করে। এই সময়ের মধ্যে মেডিকেল বোর্ডকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল।