রানা প্লাজা ধস: ইমরাত আইনের মামলায় অভিযোগপত্র গ্রহণ

 
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান এই আদেশ দেন।
 
মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
 
এই মামলায় ১৮ জনের মধ্যে পলাতক আছেন সাত জন।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে। পরদিন সাভার থানায় হত্যা মামলা ও ইমারত আইনে মামলা দায়ের করা হয়।
 
গত ১ জুন সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর।
 
দুই মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে খালেক কুলু, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, পৌরসভার প্রাক্তন মেয়র রেফাত উল্লাহ, বর্তমান কমিশনার মোহাম্মদ আলী খানসহ ৫৯ জনকে আসামি করা হয়।
 
এর মধ্যে হত্যা মামলায় আসামি করা হয়েছে ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় আসামি ১৮ জন।