বাংলাদেশের আট সদস্যের এক প্রতিনিধি দল এশীয়-প্রশান্ত মহাসাগর অঞ্চলীয় শিশু সমাবেশে যোগ দিতে বুধবার ঢাকা ত্যাগ করছে।
বাংলাদেশ শিশু একাডেমি থেকে আট সদস্য বিশিষ্ট একটি শিশু সাংস্কৃতিক দল আজ রাত দেড়টার দিকে ড্রাগন এয়ার বিমানযোগে জাপানের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে। জাপানের ফুকুওকায় ২৭তম এই শিশু সমাবেশে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিশু একাডেমি মাগুড়া জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আহাম্মদ আল হোসেনের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছে গাইবান্ধা জেলার মো. অনুরাগ আকন্দ ফাহিম, ব্রাহ্মণবাড়িয়ার নাহিয়ান ইবনে হাসান প্রাপ্ত, রংপুরের শ্রী দেবাশিষ চন্দ্র মহন্ত, ব্রাহ্মণবাড়িয়ার শানজানা শাহরিয়ার তানহা, ঢাকার আমরিন আফরোজ নুজহাত সাম-হা, বাগেরহাটের আদিবা ইবনাত শাইরা এবং চাঁদপুরের নন্দিতা সরকার প্রিয়া।
সমাবেশে শেষে শিশু প্রতিনিধিদল আগামী ২২ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। -বাসস।