সম্প্রতি বিলুপ্ত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বুধবার থেকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাথে একীভূত হয়ে সংগঠন পরিচালনার ঘোষণা দিয়েছে।
বুধবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দুই সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়—কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হবে। আব্দুল আইয়াল তালুকদারকে আহবায়ক এবং আমিনুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে জেলা ও উপজেলা কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।