আকাশ থেকে সাধারণত বৃষ্টি পড়ে বলেই আমরা জানি। তবে এবার জানা গেলো আকাশ থেকে পড়ে ‘শার্ক মাছও”। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সুয়ে বাউজার নামের এক নারী জানান, কয়েক দিন আগে তার নাতি বাড়ির পেছনের আঙিনায় আকাশ থেকে শার্কটি পড়তে দেখে।
১৩ ইঞ্চি লম্বা শার্কটির পেটের একদিকে ছিদ্র ছিলো। একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে ঐ নারী বলেন, শার্কটি পাওয়ার পর আমার নাতিরা খুশিতে লাফাতে থাকে। আকাশে হয়তো শার্ক এর বাড়ি থাকতে পারে তবে আশাকরা যায় সেখান থেকে আর কোন শার্ক এভাবে পড়বে না। বাউজারের ধারণা সমুদ্রের তীর থেকে শার্কটিকে চিল জাতীয় কোন পাখি ধরেছিলো কিন্তু ওজনের কারণে শার্কটি নিচে পড়ে যায়। -ইউপিআই