শেষ চারে ফেদেরার ও অ্যান্ডি মারে

 
উইম্বলডনে সহজ জয়ে সেমি-ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। শেষ চারে উঠেছেন অ্যান্ডি মারেও।
 
বুধবার অল ইংল্যান্ড ক্লাবে কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ দ্বাদশ বাছাই জিল সিমোনকে দাঁড়াতেই দেননি ফেদেরার। ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে জয় তুলে নেন এই সুইস তারকা।
 
বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হলেও তাতে ফেদেরার ছন্দ হারাননি। উল্টো তার সুবিধাই হয়েছে বলে জানান ৩৩ বছর বয়সী এই তারকা।
 
শেষ আটের অন্য ম্যাচে মারেও সরাসরি সেটে জিতেছেন। কানাডার ভাসেক পসপিসিলকে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারান ব্রিটিশ এই তারকা।