কামরাঙ্গীর চরে জুতা কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিক

 
রাজধানীর কামরাঙ্গীর চরে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে।
 
এতে দগ্ধ মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোহেলের শরীরের প্রায় ৩৫ শতাংশ ও সাগরের শরীরের প্রায় ২৩ শতাংশ পুড়ে গেছে।
 

কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসিন আলী জানান, সোহেল ও সাগর রাতে জুতায় আঠা লাগানোর কাজ করছিলেন। ওই সময় এদের মধ্যে কেউ সিগারেট ধরাতে গেলে আগুন লাগে। অন্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।