দুই-একটা বিছিন্ন ঘটনা ছাড়া রমজানে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
বেনজীর আহমদ বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তার জন্য দেশের বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে র্যাব সদস্যরাও কাজ করবে। এছাড়া প্রথমবারের মতো দৌলতদিয়া ও পাটুরিয়ায় দুটি ক্যাম্প বসানো হয়েছে।