‘অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, এনবিআরের যেসব কর্মকর্তা গ্রাহকদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে যেমন কঠোর পদক্ষেপ নেয়া হবে। তেমনি সততার সঙ্গে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাদের নিরাপত্তার বিষয়ে এনবিআর থেকে ভিন্ন পদক্ষেপ থাকবে। আমাদের নীতি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন।
 
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের কনফারেন্স রুমে জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে 
তিনি এসব কথা বলেন।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক সময় অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন শুল্ক স্টেশনসহ বিভিন্ন পর্যায়ে আমাদের কর্মকর্তাদের হয়রানির অভিযোগ পাওয়া যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা থাকবে। 
 
তিনি আরও বলেন, অন্যদিকে সৎ ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখবে। তাদের সহায়তা দেয়া হবে।