চাটমোহরে সংঘর্ষে আহত ৮

 
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আটক আহত হয়েছেন। বৃহস্পতিবার পাবনার চাটমোহরের সোনাহারপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
 
আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- রিয়াজ উদ্দিন (৫০), আরিফুল ইসলাম (২৬), জইমুদ্দিন (৪৫), রুবিয়া খাতুন (৪০), আরিফা (১৮) ও রেশমা খাতুন (২২)।
 
জানা গেছে, রিয়াজের একটি গরু একই গ্রামের রফিক উদ্দিনের জমিতে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার হয়। একপর্যায়ে রফিক লাঠি-সোঠা নিয়ে হামলা চালিয়ে রিয়াজসহ অন্যদের মারপিট করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।