ঘিওরে বিদ্যুত্স্পৃষ্টে নিহত ১

 
মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুস্পৃষ্টে প্রদীপ কর্মকার (২৬) এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দুইটায় ঘিওর বাজারে তার নিজ দোকানে কাজ করার সময় এই ঘটনা ঘটে। প্রদীপ কুমার উপজেলার বিস্টপুর গ্রামের প্রফুল্ল কর্মকারের ছেলে।
 
ঘিওর থানা অফিসার ইনচার্জ শওকত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।