বেনাপোলের আঁচড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ১৭ নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। বুধ ও বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।
চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ১৭ নারী ও পুরুষকে বড় আঁঁচড়া মাঠ থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।