নতুন টাকা পাওয়া যাচ্ছে ২০ ব্যাংক শাখায়

 
 
 
ঈদ উপলক্ষে নতুন টাকার নোটের চাহিদা বেড়ে যায়। তাই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পুরাতন টাকা দিয়ে নতুন টাকার বদল করার ব্যবস্থা থাকে। তারই ধারাবাহিকতায় রবিবার থেকে রাজধানীর ২০ ব্যাংক শাখায় সব মানের নতুন টাকা ও কয়েন পাওয়া যাবে। ১২ শাখায় ছোট নোট এবং ৮ শাখা থেকে বড় মানের নোট সরবরাহ করা হচ্ছে। তবে চাহিদার প্রেক্ষিতে রবিবার থেকে ৮ শাখার মাধ্যমেও ৫ থেকে ৫০ টাকান মানের নোট সংগ্রহ করা যাবে। গ্রাহক-চাহিদার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
 
জানা গেছে—জনতা ব্যাংকের নিউমার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট, প্রাইম ব্যাংকের মৌচাক, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংকের শ্যামলী, ডাচ বাংলা ব্যাংকের দক্ষিনখান এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা ও এক্সিম ব্যাংকের ধানমন্ডি শাখা থেকে ৫ থেকে ৫০ টাকার নোট পাওয়া যাবে। এ ছাড়া, ১২ টি শাখা থেকে একই ধরনের নোট পাওয়া যাবে।

জানা গেছে—২ জুলাই থেকে নতুন নোটের বিতরণ শুরু হয়েছে, যা চলবে ১৬ জুলাই পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নয়টি অফিসসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০ শাখায় এ নতুন টাকা পাওয়া যাচ্ছে।