রাজধানীতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাতে আদাবর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল আদাবর এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যের জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।