কানে কানে পরামর্শ দেয়ার আহ্বান খন্দকার মোশাররফের



নব নিযুক্ত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পাশাপাশি কানে কানে পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ফরিদপুর শহরের কবি জসীম উদ্দিন হলে সদর উপজেলা পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যম তির্ষকভাবে কিছু লেখেনি। শুধু বলেছে, রাজনৈতিকভাবে অভিজ্ঞতা কম।

তিনি আরো বলেন. আমি গত ৩০ বছর ধরে রাজনীতি করছি, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম নয়।

এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রেখে প্রধানমন্ত্রী এ দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শুধু আমার ওপর আস্থা রাখেননি, তিনি আস্থা রেখেছেন সমগ্র ফরিদপুরবাসীর ওপর।’