নিরাপত্তার প্রশ্নে বড় হুমকি রাশিয়া: মার্কিন জেনারেল

মার্কিন জেনারেল জোসেফ ডানফোল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হচ্ছে রাশিয়া। তিনি বলেন, রাশিয়ার বর্তমান কার্যকলাপ উদ্বেগজনক। খবর বিবিসি’র।
 
বিবিসি প্রকাশ করেছে, বৃহস্পতিবার সিনেটরদের ডানফোল্ড বলেছেন, যদি কোনো দেশকে এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় হুমকি বলে মনে করা হয়, তবে তা হবে রাশিয়া।  
 
রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করতে ইউক্রেইনে ভারি অস্ত্রশস্ত্র পাঠানোও উচিত বলে মত দিয়েছেন তিনি।