আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলায় শহীদুলাহ শহীদ নামে এক সাবেক তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তদন্ত কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরপেক্ষ সূত্রে তার মৃত্যু নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কমান্ডার শহীদুলাহ শহীদ পাকিস্তানি তালেবানের সাবেক সদস্য ছিলেন। যিনি দল ত্যাগ করে আইএস এ যোগ দিয়েছিলেন।
কাবুল থেকে বিবিসি’র সংবাদদাতা বলছেন, নিহত শহীদ পাকিস্তানি তালেবানের সাবেক মুখপাত্র।
তদন্ত কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার যে ড্রোন হামলায় আরেকজন আইএস কমান্ডার এবং জঙ্গি নিহত হয়েছে সেই একই হামলায় নিহত হন শহীদও।
শহীদের সঙ্গে অন্তত আরো দুজন ঊর্ধ্বতন আইএস সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা।