পরীক্ষায় নকল ঠেকাতে ভারতে ড্রেস কোড

 
ভারতে মেডিকেল কলেজে ভর্তিতে পরীক্ষার্থীদের নকল প্রবণতা ঠেকাতে ড্রেস কোড নির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। গত মাসে প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ছয় লাখের বেশি ভর্তি ইচ্ছুর দ্বিতীয়বার পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।
 
ভর্তিচ্ছুদের হাফ হাতা হালকা কাপড় ও ছোট বোতামের শার্ট পরে আসার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার হলে কানের দুল, ক্যালকুলেটর, কলম, ব্যাগ ও ওয়ালেট নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে। আর জুতার বদলে পরে আসতে হবে খোলা চটি। পরীক্ষার্থীরা যেন পোশাকের মধ্যে নকল করার কোন গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে না পারে তাই এ ব্যবস্থা বলে জানানো হয়েছে।
 
IMG0
 
গত কয়েক বছরে হেডফোন, বোতাম সাইজের ক্যামেরা ও ধরনের ব্লুটুথ ডিভাইসসহ বেশ কিছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে দেশটিতে। এমনকি পরীক্ষায় জালিয়াতি করতে বিশেষ ধরনের ইলেক্ট্রনিক কলম ব্যবহৃত হতে দেখা গেছে ভারতে। এই কলম প্রশ্নপত্র স্ক্যান করে ব্লুটুথের মাধ্যমে বাইরে ছবি পাঠাতে সক্ষম। সূত্র: বিবিসি