পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু: সাময়িক বরখাস্ত এসআই


ময়মনসিংহে যাকাতের কাপড় আনতে গিয়ে পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার পুলিশ সুপার মঈনুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোড়ে নুরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিকের বাসা থেকে যাকাতের কাপড় আনতে সহশ্রাধিক নার-পুরুষ যেয়ে ভীড় করে। এক পর্যায়ে হুরুহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ২৭ শিশু ও নারী নিহত হয়। এই ঘটনার ঘটনাস্থল ২নং পুলিশ ফাঁড়ি আওতাভূক্ত হওয়া সত্বেও এই ফাঁড়ি ইনচার্জ সাইদুল ইসলাম সেখানকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় বলে অভিযোগ উঠেছে।