দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় দ. আফ্রিকা

 
দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের অলরাউন্ডার ডেভিড মিলার বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচ জিতে আমরা সিরিজ নিশ্চিত করতে চাই। তবে ভালো খেলেই জিততে হবে।’
 
ইতিমধ্যেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে।
 
অভিষেক ওয়ানডেতে ৬ উইকেট নেয়া কাগিসো রাবাদার কথা উল্লেখ করে মিলার বলেন, ‘রাবাদার হ্যাটট্রিক অসাধারণ ছিল। দারুণ একটা বোলার পেয়েছি আমরা। দক্ষিণ আফ্রিকা দলে তার নিশ্চিত ভবিষ্যত দেখতে পাচ্ছি।’
 

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়াইয়ে ফিরতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘অবশ্যই। তারা ভারত ও পাকিস্তানকে হারিয়েছে। ভালো খেলতে পারলে তারা ঘুরে দাঁড়াতে পারে।’