সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে 'অফিসার্স চয়েস' ব্রান্ডের ৪৯০ বোতল ভারতীয় মদসহ শিবলু মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার সকালে উপজেলার মান্নারগাঁও এলাকা তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
শিবলু জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।