বিএনপি এখন ভাঙনের মুখে: হানিফ

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নামের রাজনৈতিক দলটি এখন ভাঙনের মুখে।’
 
শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে গরীব দুস্থ্যদের মাঝে ও বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঝে নগদ অর্থ, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
হানিফ বলেন, ‘বিএনপি নেতাদেরই এখন তাদের দলের প্রতি আস্থা নেই। এই অবস্থা থেকে বাঁচতে এখন তারা সরকারের যে কোনো বিষয় নিয়ে কাল্পনিক কথাবার্তা বলে নিজেদের আত্মতৃপ্তি ও নেতাকর্মীদের মনোবল টিকিয়ে রাখার চেষ্টা করছেন।’