ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশীদের ফরম বিক্রি রবিবার থেকে শুরু হচ্ছে। আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দুইটি পদ সভাপতি ও সাধারণ সম্পদক পদের জন্য এ ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম বেলা ১১টা থেকে শুরু হবে। চলবে ১৫ জুলাই বিকাল ৪টা পর্যন্ত চলবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বদিউজ্জামান সোহাগ এ তথ্য জানিয়েছেন। আগামী ২৫-২৬ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলনে অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা।